রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ী-সরোজগঞ্জ সড়কে ট্রাক চালককে বেঁধে ছিনতাই

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০২৬ ইং
আন্দুলবাড়ী-সরোজগঞ্জ সড়কে ট্রাক চালককে বেঁধে ছিনতাই

চুয়াডাঙ্গার আন্দুলবাড়ী-সরোজগঞ্জ সড়কে ট্রাক চালক ও হেলপারকে বেঁধে মারধর করে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে আন্দুলবাড়ীয়া-সরোজগঞ্জ সড়কের সাড়াবাড়িয়া-গহেরপুর মাঠের ‘পাঁচ কবর’ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 


ভুক্তভোগী ট্রাক চালক আসমত আলী (৪৫) জানান, আন্দুলবাড়ীয়া থেকে বালু আনলোড করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারা গহেরপুর মাঠে পৌঁছালে একটি ভাঙা ব্রিজের কারণে ট্রাকটির চাকা পিচ্ছিল হয়ে পিছিয়ে যায়। এসময় সুযোগ বুঝে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র, বিশেষ করে রামদা নিয়ে ট্রাকের দিকে ধেয়ে আসে। তারা চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে ট্রাকের দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং হত্যার হুমকি দেয়। একপর্যায়ে চালক আসমত আলীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ট্রাকে থাকা ঝাপি থেকে নগদ ১৯ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 


হেলপার বিপ্লব হোসেন (১৯) জানান, কিছু বুঝে ওঠার আগেই তাদের বেঁধে ফেলা হয় এবং টাকা নিয়ে দুর্বৃত্তরা পাশের ভুট্টাক্ষেতে পালিয়ে যায়।


ঘটনার পর আহত অবস্থায় তারা ট্রাক নিয়ে গড়াইটুপি বাজারে গিয়ে একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। আসমত আলী কুষ্টিয়ার চৌড়হাস এলাকার বাসিন্দা এবং হেলপার বিপ্লব একই এলাকার বাসিন্দা।
এ বিষয়ে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অরব কুমার জানান, পুলিশ টহলে থাকলেও অন্য একটি কাজে থানায় যাওয়ার সময় ঘটনাটি ঘটে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত