শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে-২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সাবেক সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর-রশিদ ও সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ এবং আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী হারুন অর-রশিদ।


অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক ফরহাদ উদ্দীন ঝংকার, সহকারী শিক্ষক ইকবাল আহাম্মেদ জুয়েল ও মোস্তাফিজুর রহমান সোনা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন চার্লী সুলতানা এবং নবাগত ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মারিয়া আফরিন মিলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শেখ নিশিতা। পরে ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে নবাগত শিক্ষার্থীরা বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।



কমেন্ট বক্স
notebook

সরোজগঞ্জে দুই মোটরসাইকেল আরোহীকে জরিমানা