রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান

মাদকসহ আটক ৪ জনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২৬ ইং
মাদকসহ আটক ৪ জনের জেল-জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম দামুড়হুদা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ জয়রামপুর মালিথা পাড়ার মো. রবিউল ইসলাম (৪৫), ৪০ গ্রাম গাঁজাসহ দশমী পাড়ার আবুল কালাম (৪৬), ১০ গ্রাম গাঁজাসহ জয়রামপুর কুমারিদহ এলাকার মো. মাহফুজ (২২) এবং ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দোস্ত গ্রামের মো. রনি মিয়াকে (২০) আটক করা হয়।


আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি প্রদান করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউল ইসলামকে ২ বছর, আবুল কালামকে ১ বছর, রনি মিয়াকে ৬ মাস এবং মাহফুজকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক (ডিডি) রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় মাদক নির্মূলে এই ধরনের যৌথ অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। অভিযান শেষে সাজাপ্রাপ্তদের যথাযথ আইনি প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত