রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা

আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেরা ১০ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আজ যারা সেরা ১০-এ জায়গা করে নিয়েছো, তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। তোমরা যেমন বিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করেছো, তেমনি পরিবারকেও গর্বিত করেছো। শিক্ষা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে তোমরাই দেশের নেতৃত্ব দেবে।’ তিনি আরও বলেন, যারা এবার সেরা হতে পারেনি, তারা যেন হতাশ না হয়ে আরও চেষ্টা করে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, একাডেমিক সুপারভাইজার ইমরুল হকসহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত