রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বেশি দামে সয়াবিন তেল বিক্রি

ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বেশি দামে সয়াবিন তেল বিক্রি

আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে ভোজ্য তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।


অভিযানে দেখা যায়, বোতলজাত ভোজ্য তেল (সয়াবিন) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় মুন্সিগঞ্জ বাজারের খান স্টোরের মালিক মো. মুক্তার হোসেন খানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়।


অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত