আলমডাঙ্গার ডেকোরেশন মিস্ত্রি মিজানুর রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে বাঁচাতে প্রয়োজন সবার সহযোগিতা। আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান পেশায় একজন ডেকোরেশন মিস্ত্রি। প্রতিদিনের উপার্জনে চলত তার তিন সন্তানের ছোট সংসার। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় এখন তিনি শয্যাশায়ী।
গত বৃহস্পতিবার বেলা ১০টার দিকে আলমডাঙ্গা আনন্দধামে একটি সজনে গাছে কাজ করার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে তার কোমর ভেঙে যায়। পরে কুষ্টিয়ার একটি ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই পরীক্ষায় তার আঘাতের গুরুতর অবস্থা ধরা পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে দ্রুত একটি বড় ধরনের অপারেশন করাতে হবে, যার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়।
বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ থাকায় পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়েছে। তার স্ত্রী ও তিন সন্তান অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিবেশীরা জানান, মিজানুর রহমান একজন পরিশ্রমী ও ভালো মানুষ ছিলেন। কিন্তু আজ তিনি সবার কাছে সাহায্যের আবেদন হয়ে দাঁড়িয়েছেন।
মিজানুর রহমানের পরিবার দেশ-বিদেশের সকল হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানিয়েছে। সাহায্যের জন্য (বিকাশ): ০১৭৭৫৭৭৮৫৩৩, ০১৯৪১-৭৬১৮২০...আসুন, মানবতার হাত বাড়াই—আপনার সামান্য সহায়তাই বাঁচাতে পারে একটি পরিবার।
আলমডাঙ্গা অফিস