মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ডিসি শিল্পী রানী রায়

সকলের সহযোগিতায় জেলার উন্নয়নে কাজ করার আশাবাদ
  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৬ ইং
মেহেরপুরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ডিসি শিল্পী রানী রায়

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায় সকলের সহযোগিতা নিয়ে জেলার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায় সভাপতিত্ব করেন এবং নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।


মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা শিল্পী রানী রায় লক্ষ্মীপুর জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাঙ্গামাটি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক এবং সর্বশেষ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই সন্তানের জননী।


সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


এছাড়া সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, এনএসআইয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারীনাথ এবং জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আফরোজা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স