আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামে ক্ষেতের ধান কেটে নেয়ার অভিযোগ
- আপলোড তারিখঃ
১৮-১১-২০১৭
ইং
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের বড়পুটিমারী গ্রামে কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে গনি মালিতা ও তার লোকজনের বিরুদ্ধে। এ ব্যাপারে মুন্সিগঞ্জ ফাড়িঁ পুলিশে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক। জানা গেছে, আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামের মৃত রুস্তম মালিথার ছেলে চাদঁ মালিথা ও জামাত মালিথার ২২ কাঠা জমির ধান কেটে নেবার অভিযোগ পাওয়া গেছে। অভিযোকারীরা জানাই, গত বুধবার লোক মারফত জানাতে পারি আমাদের জমি থেকে গ্রামের গনি মালিতা ও তার লোকজন নিয়ে ধান কেটে নিয়ে যাচ্ছে। সেখানে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের দিকে তেড়ে আসলে প্রাণ ভয়ে পালিয়ে আসি। মুন্সিগঞ্জ পুলিশ ফাড়িঁতে মোবাইল ফোনে জানালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। গতকাল মুন্সিগঞ্জ পুলিশ ফাড়িঁতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স