রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে জুতা পায়ে আড্ডা, ক্ষুব্ধ সচেতন মহল

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৬ ইং
ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে জুতা পায়ে আড্ডা, ক্ষুব্ধ সচেতন মহল

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার—যেখানে ভাষা শহিদদের প্রতি জাতির সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদনের কথা, সেই স্থানেই দেখা যাচ্ছে অবহেলার চিত্র। জুতা পায়ে শহিদ মিনারের বেদিতে উঠে ঘোরাঘুরি করছেন অনেকেই, যা নিয়ে সচেতন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় শহিদ মিনার এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।


দেখা যায়, দর্শনার্থীদের একটি বড় অংশ কোনো ধরনের সংকোচ ছাড়াই জুতা পায়ে মিনারের মূল বেদিতে উঠছেন এবং সেখানে সময় কাটাচ্ছেন। অথচ এই স্থানটি ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিবিজড়িত, যেখানে শ্রদ্ধা প্রদর্শনের নির্দিষ্ট শিষ্টাচার রয়েছে।


সচেতন নাগরিকরা বলছেন, বছরের বিশেষ একটি দিন—একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে মানুষের ভিড় ও শ্রদ্ধা জানানোর প্রবণতা থাকলেও বছরের অন্য সময় সেই সম্মানবোধ অনেকটাই অনুপস্থিত থাকে। ফলে এমন আচরণ ভাষা শহিদদের প্রতি অসম্মান বলেই মনে করছেন তারা।


তাদের মতে, শহীদ মিনারের মর্যাদা রক্ষায় প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং যথাযথ তদারকি। অন্যথায়, শ্রদ্ধার এই প্রতীকী স্থানটি ক্রমেই অবহেলার শিকার হতে পারে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী বলেন, শহিদ মিনার শুধু স্থাপনা নয়, এটি আমাদের চেতনার প্রতীক—এখানে জুতা পায়ে ওঠা অসম্মানজনক।


স্থানীয়রা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষের নজরদারির অভাবে এমন ঘটনা ঘটছে এবং দ্রুত কঠোর নিরাপত্তা ও আচরণবিধি প্রয়োগের দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত