মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫, সেরা নবাগত অভিনয়শিল্পীর

মনোনয়ন পেয়েছেন চুয়াডাঙ্গার আরিয়ান সারোয়ার

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৬ ইং
মনোনয়ন পেয়েছেন চুয়াডাঙ্গার আরিয়ান সারোয়ার

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ বিনোদন পুরস্কার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’-এর তারকা জরিপে সেরা নবাগত অভিনয়শিল্পী বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চুয়াডাঙ্গার আরিয়ান সারোয়ার। ‘চক্কর ৩০২’ সিনেমায় জন্য তিনি এই চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। তিনি চুয়াডাঙ্গা কোর্টপাড়ার রোমান সারোয়ারের ছেলে। চুয়াডাঙ্গার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা আরিয়ান সারোয়ারের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।
মনোনয়নপ্রাপ্ত অন্যান্য অভিনয়শিল্পী হলো, নৈঋতা- ‘জংলি’ (সিনেমা), শাম্মি ইসলাম নীলা- ‘ফার্স্ট লাভ’ (নাটক), সাদনিমা বিনতে নোমান- ‘লিটল মিস ক্যাওস’ (সিনেমা)। চারজনের মধ্যে চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে দর্শক ভোটে।
কীভাবে ভোট দেবেন


আপনার প্রিয় তারকাকে ভোট দেওয়া যাবে দুটি পদ্ধতিতে:
১. অনলাইনে:

services.prothomalo.com/mpaward/awards


২. কুপন পদ্ধতিতে:
প্রতি শুক্রবার প্রথম আলোর বিনোদন পাতায় প্রকাশিত কুপন পূরণ করে পাঠিয়ে।
ভোট দেওয়ার শেষ সময়: ১৯ এপ্রিল ২০২৬



কমেন্ট বক্স