সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিকের গনসংযোগ

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০১৭ ইং
জীবননগরে আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিকের গনসংযোগ
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময়সহ গনসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। গতকাল শুক্রবার দিনব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মিদের সাথে মতবিনিময়সহ রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন তিনি। এ সময় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত ও তাদের সার্বিক খোজখবর নেন তরুণ সমাজসেবক নজরুল মল্লিক। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আগামিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যদি আমাকে চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন দেন, তা হলে আমি আপনাদের সাহায্যে সহযোগিতা নিয়ে এই আসনে নির্বাচন করব। তিনি আওয়ামী লীগের দলের ভিতরে যারা ভেদাভেদ সৃষ্টি করেছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি দলের ভিতরে কোন গ্রুপিং না করে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সকলকে একত্রিত হয়ে কাজ করতে আহবান করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম নান্নু, খলিলুর রহমান, কুড়ন, শাহিনুর মাস্টার, আ. খালেক, সাজ্জাদ বিশ্বাস, জাকির বিশ্বাস, হারেজ উদ্দিন, মিজানুর রহমান নেনু, আমির হোসেন বুড়ো, আমিনুর রহমান, যুবলীগ নেতা শামীম ফেরদৌস, এ্যাড. আকিমুল ইসলাম, কাজী শামসুল আলম চঞ্চল, মফিজুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড