রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় মাদ্রাসা থেকে তিনটি ফ্যান চুরি

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় মাদ্রাসা থেকে তিনটি ফ্যান চুরি

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হাদিকাতুল দাখিল বালিকা মাদ্রাসার দ্বিতীয় তলার তিনটি ক্লাসরুমের তালা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। মাদ্রাসার শিক্ষক মো. ইসাহক জানান, গত বুধবার ক্লাস চলাকালীন সময়ে ওই তিনটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যানগুলো সচল ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসা খুলে দেখা যায়, তিনটি কক্ষের তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং সিলিং ফ্যানগুলো চুরি হয়ে গেছে। চোরেরা রাতে কোনো এক সময় ফ্যানগুলো খুলে নিয়ে যায়। কখন চুরির ঘটনা ঘটেছে- সন্ধ্যার পর না গভীর রাতে- সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এ বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত