চুয়াডাঙ্গায় মাঝারি তাপদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে মাঠে নেমেছেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী আওসাফ আবির। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় পথচারী ও শ্রমজীবী মানুষের ক্লান্তি দূর করতে নিজ হাতে ঠান্ডা স্যালাইন বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (অ্যালেন), মাহীন বিল্লাহ, আল আমিন হাসান অন্তর, পারভেজ, মেহেদী হাসান, মোহাম্মদ রাকিব প্রমুখ। এসময় মেয়র পদপ্রার্থী আওসাফ আবির বলেন, তীব্র গরমে মানুষের তৃষ্ণার্ত মুখে এক চিমটি হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে। মানুষের বিপদে-আপদে এভাবেই আমরা পাশে থাকতে চাই ছায়ার মতো।
নিজস্ব প্রতিবেদক