চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই নিজের কর্মদক্ষতায় দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ছাত্রদলকে প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের সহযোগী হয়ে কাজ করতে হবে। মাদকের সাথে যার ন্যূনতম সম্পর্ক আছে, তাকে কোনো অবস্থাতেই ছাত্রদলে রাখা যাবে না। এখন থেকে নিয়মিত ও মেধাবী শিক্ষার্থীদের ছাত্রদলে অন্তর্ভুক্ত করতে হবে।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি মো. সাইফুল ইসলাম, হুমায়ূন কবির আকাশ, শাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন, শাহাবুদ্দিন আহমেদ, আশিকুর রহমান, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, রোকন জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক শাহাজান আলী সান, সহসাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, খন্দকার ইভেন, স্বাধীন শেখ, রিফাত উল হক, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত ও সদস্য খালিদ হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান, মোস্তাফিজুর রহমান কনক, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল হেলাল, ফরিদুজ্জামান ফরিদ, কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহিদ হাসান, তেঁতুল শেখ কলেজের সভাপতি নাহিদ হাসান শুভ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি রাতুল হাসান, মাখালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল নেতা সুইট আহমেদ ও কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা হাসিব আল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন বদরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মো. খায়রুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সজল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান।
নিজস্ব প্রতিবেদক