রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০১৭ ইং
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
চুয়াডাঙ্গায় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষসহ রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সন্তোষে তার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনা সভা। চুয়াডাঙ্গায় আধিপত্যবাদ বিরোধী প্রবাদ পুরুষ মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাষানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৬ সালের ১৭ই নভেম্বর মহান এই নেতা ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার তার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টার সময় ভাষানী অনুসারী পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির ২য় তলার অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভাষানী অনুসারী পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক লিটু বিশ্বাসের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা মহাকুমা ন্যাপ ভাষানী পরিষদের সাবেক সভাপতি এ্যাড. কামরুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান এ্যাড. আশরাফ আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. এসএম রফিউর রহমান, সিপিবি চুয়াডাঙ্গা জেলা কমিটির সম্পাদক লুৎফর রহমান ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি সিরাজুল ইসলাম শেখ। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, এ্যাড. মানি খন্দকার, জহির রায়হান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাষানীর বর্ণাঢ্য সংগ্রামী জীবনী নিয়ে আলোচনা করেন।  তারা বলেন বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তারা এই মহান নেতাকে স্মরন করতে চাইনা এবং তাকে আলোচনায় নিয়ে আসতে চাইনা। সভায় উপস্থিত সকলের উদ্দেশ্য বক্তারা মহান এই নেতার জীবনাদর্শ তরুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান