রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

আলমডাঙ্গায় শুকতারা ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে যশোর আদ-দ্বীন হাসাপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। চক্ষু শিবিরের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, ‘প্রাক্তন বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ আব্দুল কাদির, উনি আমেরিকান প্রবাসী, আমাদের আলমডাঙ্গার সন্তান। এলাকার মানুষের জন্য যে উনি এভাবে চিন্তা করেন। মানুষের পাশে এভাবে দাঁড়িয়েছেন। সে জন্য আলমডাঙ্গা বাসীর পক্ষ থেকে উনাকে কৃতজ্ঞতা জানাই। উনাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।’


বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকতারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী  শেখ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আদ-দ্বীন ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার রবিউল হক ও আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, শুকতারা ফাউন্ডেশনের পরিচালক শেখ আবু জাফর, আমেরিকা প্রবাসী ডা. নাজনীন মাহমুদ ও শেখ আব্দুল জব্বার। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ সাইফুল ইসলাম।


শুকতারা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আব্দুল কাদিরের সহোদর শেখ সাইফুল ইসলাম জানান, চক্ষু শিবিরে যশোর আদ-দ্বীন হাসপাতালের বেশ কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা-নিরীক্ষা করেন। মোট ৯ শত রোগী রেজিস্ট্রেশন করেন। তাদের মধ্যে অপারেশন করার মতো ১৯০ জন রোগী বাছাই করে যশোর আদ-দ্বীন হাসপাতালে প্রেরণের জন্য মনোনীত করা হয়। গতকাল অর্ধেক রোগীকে যশোরে পাঠানো হয়। বাকি রোগীদের আগামী শুক্রবার পাঠানো হবে। বাকি রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চশমা ও ঔষধ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত