দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নে ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নেমপ্লেট ও গামছা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নে ভ্যান শ্রমিক ইউনিয়ন চত্তরে ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে নেমপ্লেট ও গামছা বিতরণ করা হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নে ভ্যান চালকদের সুবিধার্থে একটি কমিটি করা হয়। সভাপতি হয়েছেন আবুল হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন আনসার আলী। পরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী উপস্থিত থেকে ১ শত ৫০জন ভ্যানচালকের ভ্যানে নেমপ্লেট সেঁটে দেওয়া দেন। এবং দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ব্যক্তিগতভাবে ১শত জন ভ্যান চালকের একটি করে গামছা উপহার দেন।
ভ্যান চালক ছমির উদ্দীন বলেন, ‘আমাদের ভ্যানে একটি সিরিয়াল নাম্বার থাকে যা অনেক উপকারে আসে। কেউ যদি আমাদের ভ্যান চুরি করে নিয়ে যায়, প্রাথমিক অবস্থায় নেমপ্লেট থাকলে বুঝা যায় কোন ইউনিয়নের অধীনে এই ভ্যানটি। সেটি শনাক্ত করা যায়।’
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘আমরা যে নেমপ্লেটটি দিচ্ছি, সেটি ইউনিয়ন পরিষদে রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করা থাকে। কোনো ভ্যান চুরি বা হারিয়ে গেলে যদি নেমপ্লেট থাকে, তাহলে প্রথমেই শনাক্ত করা যায় এটি কোন ইউনিয়নের ভ্যান। এই গরমে হাতমুখ মোছার জন্য প্রত্যেক ভ্যান চালককে একটা করে গামছা দিয়েছি।’
প্রতিবেদক দামুড়হুদা