রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংখ্যালঘু নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংখ্যালঘু নেতৃবৃন্দের মতবিনিময় সভা

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন ডাক্তার মার্টিন হিরক চৌধুরী, সুরেশ কুমার আগরওয়ালা, উত্তম রঞ্জন দেবনাথ, হেমন্ত কুমার সিংহ রায়, উৎপল কুমার বিশ্বাস, চির কুমার সাহা, হীরালাল দোবে, মঙ্গল সানতারা, রতন কুমার লোদ, পরিতোষ কুমার প্রামানিক, পরিমল কুমার ঘোষ, উজ্জ্বল অধিকারী, উত্তম কুমার কর্মকার, শোভন কুমার দাস, সুজন কুমার দাস, বিপুল কুমার দাস, তপন কুমার মজুমদার প্রমুখ।


সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় নেতৃবৃন্দের কাছে আইনশৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, কোনো সমস্যা আছে কিনা জানতে চান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মানুষের সহবস্থান এবং মৌলিক অধিকার পূরণে বদ্ধপরিকর সেটা উনি উল্লেখ করেন।


সভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলায় দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। এসময় জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত