জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন
- আপলোড তারিখঃ
১৮-১১-২০১৭
ইং
মুজিবনগরের মোনাখালি ও দারিয়াপুর ইউনিয়ন
মুজিবননগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মুজিবনগর উপজেলা শাখার মোনাখালি ও দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যলয়ে এক অনাড়াম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে মুজিবনগর উপজেলার মোনাখালি ও দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা কৃষক দলের সভাপতি নাসিরউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি আনছারুল হক, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে সভাপতি, আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক, ইমাদ আলীকে সহসভাপতি, রফিকুল ইসলামকে যুগ্ম-সাধারন সম্পাদক এবং আশরাফুলকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে ৩১সদস্য বিশিষ্ট মোনাখালি ইউনিয়নে কমিটি গঠন করা হয়। এদিকে দারিয়াপুর ইউনিয়নে আশরাফুল আলমকে সভাপতি, জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক, আমানুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, আব্দুর রশিদকে সহ-সম্পাদক এবং জিল্লুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে বিএনপি, কৃষকদল, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন মুজিবনগর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরমান আলী।
কমেন্ট বক্স