রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনও

তেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০২৬ ইং
তেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক

জীবননগর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় অফিসার নুর আলম, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জীবননগর থানার এসআই জাহিদ হাসান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।


সভায় চোরাচালান, মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি, সন্ত্রাস ও নাশকতার বিষয়ে আলোচনা করা হয় এবং এগুলো প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশেষ করে বর্তমান সময়ে জ্বালানি তেল অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জোরদার করা ও আগামী পহেলা এপ্রিল থেকে পাম্প হতে তেল সংগ্রহের করতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড তদারকি করার বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সবাইকে ধৈর্য সহকারে শৃঙ্খলার সাথে তেল সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়।


এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত