রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

৫ ব্যবসাপ্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০২৬ ইং
৫ ব্যবসাপ্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলতদিয়াড় এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে জ্বালানি তেল, ঔষধ, সার ও বীজসহ বিভিন্ন পণ্যের বিক্রয় ও সংরক্ষণ কার্যক্রম তদারকি করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।


ভালাইপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার ও কীটনাশককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রয় ও ভাউচার সংরক্ষণ না করার অপরাধে একই আইনের ৪৫ ধারায় মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


অপরদিকে, জ্বালানি তেলে পরিমাপে কারচুপি ও পরিমাপক যন্ত্রে অনিয়মের অভিযোগে (৫ লিটারে ৩০০ মিলিলিটার কম) মেসার্স রহমান অটো মোবাইলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত