রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর প্রশাসক শাহিন আলমকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০২৬ ইং
দর্শনা পৌর প্রশাসক শাহিন আলমকে ফুলেল শুভেচ্ছা

দর্শনা পৌর প্রশাসক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় দর্শনা পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় মেয়রের কার্যালয়ে পৌর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এ বিধি ৫ বি অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি পান তিনি। পদোন্নতি উপলক্ষে শুভেচ্ছা শেষে আরিফিন হোসনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পৌর প্রশাসক শাহিন আলম বলেন, ‘আমার চাকরি জীবনের চরম অভিজ্ঞতা প্রথম দিকে এ দায়িত্ব বোঝা মনে হত। কিন্তু কিছু দিন যেতে না যেতে বুঝতে পারলাম মানুষের সেবা করার চরম মাধ্যম এটা। খুব সহজে মানুষের কাছে পৌঁছানো যায়। সামান্য সহযোগিতায় মানুষকে খুশি করা যায়। আমারও খুব ইচ্ছা ছিল মানুষের সেবা করা। এ সেবা করার সুযোগ করে দিয়েছেন আপনারা। আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন, তাহলে আমি কিছু করতে পারতাম না। যতটুকু পৌরবাসীকে সেবা দিতে পেরেছি, তার থেকে আমি আরও বেশি পেয়েছি। জানি না কতদিন আপনাদের পাশে থাকতে পারবো। তবে যে কয়দিন আছি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো, ইনশাআল্লাহ।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধান সহকারী শাহ আলম, পৌর কর নির্ধারক জাহিদুল ইসলাম কার্যসহকারী হারুন অর রশিদ, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, সহকারী কর আদায়কারী গোলাম কিবরিয়া শফিকুল ইসলাম ও টিকাদান সুপারভাইজার আ. মজিদ। আরও উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত