চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত বদরুদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ ডিগ্রি কলেজের সামনে অভিযান চালানো হয়। এসময় কামাল হোসেন ৫০ গ্রাম গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পুলিশ তাকে হাতেনাতে গাঁজাসহ আটক করে। অভিযান পরিচালনা করেন সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ শরীয়াতউল্লাহ। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক সরোজগঞ্জ