আলমডাঙ্গায় তিন দিনব্যাপী আয়কর মেলার সমাপ্তি
- আপলোড তারিখঃ
১৭-১১-২০১৭
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী আয়কর মেলার সফল সমাপ্তি হয়েছে। গতকাল ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত ৩ দিনের আয়কর মেলায় করদাতাদের আশাব্যঞ্জক সাড়া লক্ষ্য করা গেছে। মেলায় ৯ শত ৩৮ জন করদাতা আয়কর রির্টাণ দাখিল করেন। এতে ১২ লাখ ৮৪ হাজার টাকা রাজস্ব আদায় হয়। এছাড়া ৬৫ জন ই-টিন জমা দেন। এতে ১ লাখ ৯৫ হাজার টাকা কর আদায় হয়। ৩ দিনে মোট ১৪ লক্ষ ৭৯ হাজার টাকা রাজস্ব আদায় হয়। আলমডাঙ্গার করদাতাগন স্বতস্ফুর্তভাবে আয়কর মেলায় অংশ নেন। আয়কর মেলায় ৬ টি বুথের মাধ্যমে করদাতাদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। করদাতাদের প্রত্যাশা প্রতিবছর আলমডাঙ্গায় আয়কর মেলা হলে সরকারের রাজস্ব আয় আরো বেশী অর্জন করা সম্ভব হবে। আয়কর মেলার সমাপনী দিনে উপস্থিত ছিলেন সার্কেলÑ৯ চুয়াডাঙ্গা কর অঞ্চলের সহকারী কর কমিশনার উজ্জল কুমার সর্দার, কর পরির্দশক আতিয়ার রহমান, অফিস সহকারী খঃ আলÑইমরান, শহিদুজ্জামান সুমন, সার্ভেয়ার খান সোহেল রানা।
কমেন্ট বক্স