আলমডাঙ্গায় বন্ধু সংগঠন ব্লুসম গার্ডেন এসএসসি-৮৭ ব্যাচের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন গত রোববার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছেলেবেলার স্মৃতি রোমন্থন, আলোচনা, খেলাধুলা ও র্যাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী জমজমাট আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক আবু খায়ের সন্টু ও উপদেষ্টা আমিনুল ইসলাম লিন্টুর সার্বিক পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুল ইসলাম মুরাদ, সুপ্রিম কোর্টের আইনজীবী মাজেদ রহমান, মোস্তাক আহমেদ অঞ্জন, মিজানুর রহমান মিজান, প্রকৌশলী রবিউল ইসলাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, বিজেশ রমেকা ও উজ্জ্বল খন্দকার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, কাজলী, সম্পা, রেবী, সায়রা খাতুন, মনি, প্রভা, মিজানুর রহমান, সুধাংশু, বিশ্বজিৎ, বিদ্যুৎ, আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর সাহিন রেজা, সাইদ, কহিনুর, শেখ মহন, শরিফুল ইসলাম, ডাব্লু, বাকিবিল্লা, কিতাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, “বন্ধু পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে ৮৭’র বন্ধুরা ব্লুসম গার্ডেন নামের এই সংগঠনটি গড়ে তুলেছেন। তারা বিভিন্ন সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এবং বন্ধুদের বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করেন। তিনি বলেন, যতদিন বেঁচে আছেন ততদিন সবাই একে অপরের পাশে থাকবেন।
আলমডাঙ্গা অফিস