বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১০০ পরিবারকে ঈদ সহায়তা

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ১০০ পরিবারকে ঈদ সহায়তা

চুয়াডাঙ্গা জেলার ১৯৮০ ও ১৯৮১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন ‘আমরা ৮০-৮১’ বন্ধুদের উদ্যোগে ১০০ পরিবারকে ঈদ সহায়তা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ সহায়তা প্রদান করা হয়।


আয়োজনে প্রধান অতিথি ছিলেন খ্যতিসম্পন্ন কার্ডিওলজি চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) এম তৌহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির অন্যতম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবেশ সচিব মেডিসিন বিশেষজ্ঞ ডা. আমিনুর রহমান।


আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, অ্যাডভোকেট আব্দুল খালেক (জিপি), ডা. শিমুল, অ্যাডভোকেট মানিক আকবর, আব্দুর রাজ্জাক, ইদ্রিস মন্ডল, মোহাম্মদ লিডু, কাজল, শরীফ, গিয়াসউদ্দিন পিনা ও আমিনুল ইসলাম মুকুল প্রমুখ।


আয়োজকরা জানান, এ বছর ঈদ উপলক্ষে স্বল্প পরিসরে খাদ্য সহায়তা প্রদান করা হলো। আগামী বছর আরো বেশি পরিবারের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আগামী বছর যাতে অন্তত ৩০০ পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিবছর কয়েকজনকে আর্থিক অনুদানের মাধ্যমে স্বাবলম্বী করারও পরিকল্পনা আছে।



কমেন্ট বক্স
notebook

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস