বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সিএমএসএ’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও স্মারকলিপি প্রদান
  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সিএমএসএ’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী

চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএমএসএ) উদ্যোগে ঈদ পুনর্মিলনী, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, স্মারকলিপি প্রদান ও গণস্বাক্ষর কর্মসূচি উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. শাহরিয়ার সিয়াম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমাদ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ডা. আবু হাসানুজ্জামান নূপুর, সহকারী অধ্যাপক (গাইনি অ্যান্ড ইবস) ডা. আকলিমা খাতুন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালট্যান্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময়, ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (রেডিওলজি ও ইমেজিং) ডা. সালমা শাহনেওয়াজ পারভিন, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানি।


এছাড়া উপস্থিত ছিলেন ডা. জান্নতুল আরা, ডা. সুবর্ন আহমেদ, ডা. শিমন, ডা. সুজা উদ্দিন পরাগ, ডা. মাজহারুল ইসলাম, ডা. আবিদ হাসান জিসান, ডা. বিস্ময়, ডা. তানজিয়া তাসমীম চাঁদনীসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে ঈদ পুনর্মিলনী পর্বে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পর্বে এ বছর দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৪২ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মাঝে অনুপ্রেরণা জাগায়।


অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে ৫ দফা দাবি উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ডা. মো. শাহরিয়ার সিয়াম। দাবিসমূহ হলো— ১) অনতিবিলম্বে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক, নার্সসহ ২৫০ শয্যার পূর্ণাঙ্গ জনবল নিয়োগ নিশ্চিত করা। ২) হাসপাতালে বিদ্যমান ICU I HDU  সেটআপ দ্রুত পুনরায় চালু করা। ৩) MBBS/BDS  ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক ব্যতীত কেউ যেন “ডাক্তার” পদবি ব্যবহার করতে না পারে—এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। ৪) কর্মক্ষেত্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা। ৫) Over The Counter (OTC) ড্রাগ ছাড়া অ্যান্টিবায়োটিকসহ যেকোনো ওষুধ যেন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসি বিক্রি করতে না পারে—এ বিষয়ে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করা।


পরে এসব দাবির প্রেক্ষিতে চুয়াডাঙ্গার সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় এবং গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের সমর্থন সংগ্রহ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমাদ বলেন, উত্থাপিত দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আশা করি সরকার এগুলো বিবেচনায় নিয়ে অচিরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করবে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেবে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে জেলা স্বাস্থ্য প্রশাসন কাজ করবে।


বক্তারা ডা. মো. শাহরিয়ার সিয়াম উত্থাপিত দাবিগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানান এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে ডা. মো. শাহরিয়ার সিয়াম বলেন, চুয়াডাঙ্গার মানুষের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই আন্দোলন অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস