আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জি.এ থানা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জি.এ সাংগঠনিক থানার আমির মো. আব্বাস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলার সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ইবরাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা লোকমান হোসাইন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি জনাব নুর মোহাম্মদ হুসাইন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের আইন-আদালত বিষয়ক সম্পাদক এবং আসন্ন উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব দারুসসালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জি.এ সাংগঠনিক থানা শাখার নায়েবে আমীর সেলিম রেজা ও মাওলানা মনিরুদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মো. শাহজাহান আলী ও মো. আ. রশিদ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, সমাজে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে হলে ইসলামী মূল্যবোধের চর্চা বাড়াতে হবে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা তাঁদের বক্তব্যে ঈদের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। একইসঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন জি.এ থানা সাংগঠনিক জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান সোহেল। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
প্রতিবেদক হাটবোয়ালিয়া