শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার, আটক ২

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২৬ ইং
মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার, আটক ২

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে ভারত গমনের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বুধবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজিবি জানায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৪-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর হালদারপাড়া গ্রামের বাবু হালদারের আমবাগানে নায়েব সুবেদার তাপস সরকারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামীবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এছাড়া গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৪৯/২-এস থেকে প্রায় ১০০ গজ অভ্যন্তরে গোপালপুর গ্রামের মো. শুকুরের ড্রাগন ক্ষেতের পাশ থেকে হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল সিরাপ এবং ৩৯৬ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।


অন্যদিকে, গত মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/৮-আর থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে চাপাতলা গ্রামের মো. আনোয়ারের কলাবাগানে হাবিলদার গোবিন্দ কুমারের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ইমিটেশনের পণ্য উদ্ধার করা হয়।


এদিকে, গতকাল সকাল ৭টা ৫৫ মিনিটে শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১-এমপি থেকে প্রায় ১৫০ গজঅভ্যন্তরে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের সাধন কুমারের কলাবাগান এলাকায় নিয়মিত টহলের সময় নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে দুজন বাংলাদেশি নাগরিককে (একজন নারী ও একজন শিশু) অবৈধভাবে ভারত গমনের সময় আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা পাইলট স্কুলের ৮০ দশকের বন্ধু সমিতির ইফতার