সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহের ১০০ পরিবারের মাঝে ঈদের বাজার প্রদান

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২৬ ইং
তিতুদহের ১০০ পরিবারের মাঝে ঈদের বাজার প্রদান

চুয়াডাঙ্গা পরিবেশবাদী ও সেবামূলক সংগঠন ‘মানবতার জন্য’ সংগঠনের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় মানবতার জন্য সংস্থার নিজ কার্যালয় ৬২ নম্বর আড়িয়া গ্রামে ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের বাজার বিতরণ করা হয়। ঈদের বাজার  হিসেবে সেমাই, চিনি, লাচ্ছা সেমাই, আলু, পেঁয়াজ, রসুন, দুধ, কিচমিচ, বাদাম, চাউল, সয়াবিন তেল ও সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদ্রাসার সুপার সানোয়ার হোসেন মাস্টার, মানবতার জন্য সংস্থার সাধারণ সম্পাদক আবু সাইদ, সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য আব্দুল মান্নান, মামুনুর রশীদ, সেলিম রেজা, বিপুল, সুলতান, ঝণ্টু, মুন্জরুল, নাঈমসহ আরও অনেকে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার সুবুলপুরে তিন বছরেও শেষ হয়নি ভৈরব নদের সুইচগেট নির্মাণ কাজ, দুর্ভোগে এলাকাবাসী