শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ

‘বিরোধী দলের এমপিদের কাছে টাকা পাঠিয়েছেন, এটা উনার উদারতা’

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২৬ ইং
‘বিরোধী দলের এমপিদের কাছে টাকা পাঠিয়েছেন, এটা উনার উদারতা’



সমীকরণ প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে দুস্থ, এতিম ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অনুদান বিতরণ করা হয়। আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শত শত মানুষের হাতে নগদ অর্থ ও সহায়তা তুলে দেওয়া হয়। 


আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, এতিম, অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। 
তিনি বলেন, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রাণ তহবিল থেকে চুয়াডাঙ্গা-১ আসনের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। সেই টাকা থেকে গতকাল ৫০ জনকে ৩ হাজার, ৫ হাজার, ২ হাজার করে টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা বিতরণ করা হবে। এমপি রাসেল আরও বলেন, ‘আমরা সরকারের বিরোধী দলের এমপি। তারপরও সরকার সকল এমপিদের মাধ্যমে দুস্থ অসহায় মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পাঠিয়েছেন। এটা উনার উদারতা। আমার এলাকার মানুষ যাতে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমার চুয়াডাঙ্গা, আলমডাঙ্গার মানুষের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।’
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘আমরা সঠিকভাবে প্রার্থী নির্বাচন করে সত্যিকারের দুস্থ অসহায় মানুষের তালিকা তৈরি করে তাদের মাঝে ত্রাণের টাকা বিতরণ করেছি।’ গতকাল সকলের উপস্থিতিতে প্রধান অতিথি ৫০ জনকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাকি মানুষের টাকা আমরা পর্যায়ক্রমে দেওয়া হবে।


দামুড়হুদা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দামুড়হুদা উপজেলায় অসচ্ছল প্ররিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহিন আলমের সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। এদিন দামুড়হুদা উপজেলার ২৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দ্দৌলা টিটন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজব্াহ উদ্দীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বস্তি এনে দেয় এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


জীবননগর:
জীবননগর উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক এমপিকে ১০ লাখ করে টাকা দিয়েছে তার নির্বাচনীয় এলাকার জন্য। সেই হিসেবে আমরা আপনাদের এখানে যে টাকা দিয়েছি, আপনারা ২ হাজার করে টাকা পাবেন। আমরা ১০ লাখ টাকাই আপনাদের মতো গরিব-দুঃখী অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘খুব ভালো হতো যদি আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারতাম, তাহলে আপনারা সম্মানিত হতেন। আমরাও সম্মানিত হতাম। কিন্তু সময় কম থাকার কারণে আপনাদের এক জায়গায় ডেকেছি, আপনারা মনে কিছু করবেন না। ভবিষ্যতে উন্নয়নের জন্য আমাদের দ্বারস্থ হওয়া লাগবে না, বরং আমরাই আপনাদের কাছে পৌঁছে দেব।’ জীবননগর উপজেলা প্রশাসন জানিয়েছে, জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২১৩ জনকে দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা পাইলট স্কুলের ৮০ দশকের বন্ধু সমিতির ইফতার