সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৬ ইং
দামুড়হুদায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে দামুড়হুদা উপজেলার ডুগডুগি ও জয়রামপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণের দায়ে মো. মোকাররিম হোসেনের হোসেন ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা এবং সরকারি ওষুধ বিক্রয়ের অপরাধে মো. সুলতান মাহমুদের সুলতান ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে অনিয়মসমূহ সংশোধন করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া অভিযানের অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল, খুচরা ভোজ্য তেল ও ঔষধের দোকানেও তদারকি করা হয়। ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ, চলবে ৩১ জুলাই পর্যন্ত