সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়া বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি

ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৬ ইং
হাটবোয়ালিয়া বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


জানা যায়, গত সোমবার রাতে হাটবোয়ালিয়া বাজারে পেট্রোল প্রতি লিটার ১৪৯ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যাওয়ায় ‘পলাশ অটো মবিল পান্না ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

মোবাইল কোর্টে আটককৃতদের সর্বোচ্চ সাজা দেয়ার অনুরোধ