সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কুড়ুলগাছিতে টিসিবির পণ্য বিক্রি

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৬ ইং
দামুড়হুদার কুড়ুলগাছিতে টিসিবির পণ্য বিক্রি

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ হলরুমের সামনে এ কার্যক্রমের সূচনা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুসনে মোবারক শিলন ও কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জুয়েল খান, ইউপি সচিব হারুন অর রশিদ, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন, ৩ নাম্বার ওয়ার্ড সদস্য আহসান হাবিব ঝন্টু, মহিলা মেম্বার আফতাহারুন্নেসাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিন ইউনিয়নের ১৪২৫ জন পরিবারের মাঝে টিসিবির প্যাকেজ পণ্য বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল সয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চাল ৫ কেজি ও চিনি ১ কেজি। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৫৪০ টাকা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ, চলবে ৩১ জুলাই পর্যন্ত