সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

আলমডাঙ্গায় সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আল নূর ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন আল নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, সাধারণ সম্পাদক প্রভাষক খাইরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক শাওন, সাংবাদিক সাইদুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ন্যায় এবারও আল নূর ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদের প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেওয়া হচ্ছে। সংস্থার প্রতিনিধিরা সরাসরি এসব উপহার সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার সুবুলপুরে তিন বছরেও শেষ হয়নি ভৈরব নদের সুইচগেট নির্মাণ কাজ, দুর্ভোগে এলাকাবাসী