সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেন্দ্র সচিব আশরাফুজামান লালু ও সহকারী সচিব মনিরুল ইসলামকে শোকজ

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৭ ইং
কেন্দ্র সচিব আশরাফুজামান লালু ও সহকারী সচিব মনিরুল ইসলামকে শোকজ
দায়িত্বে অবহেলার কারণে গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গাংনী অফিস: মেহেরপুর গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজামান লালু ও সহকারী সচিব মনিরুল ইসলামকে দায়িত্ব অবহেলার কারণে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পরীক্ষা চলাকালিন সময়ে পরীক্ষা কেন্দ্রে হঠাৎ পরিদর্শনে যান গাংনী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল। এসময় তিনি সময় কেন্দ্র সচিব ও সহকারী সচিবের খোজ করে তাদের পাওয়া যায়নি। তারা উপজেলা নিবার্হী কর্মকর্তা অথবা উপজেলা শিক্ষা অফিসারকে এ বিষয়ে কোন প্রকার অবহিত করেননি। তাই তাদের দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা শিক্ষা অফিসার বলেন, তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা জবাব দেবেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিব নিয়ম অনুযায়ী পরীক্ষা কালিন সময়ে তারা ওই এলাকার বাইরে যেতে পারবে না। কোন কারণে বাইরে যেতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে। কিন্তু তারা দুজনে কোন অফিসারকে কোন প্রকার অবহিত না করে কেন্দ্রের বাইরে গিয়েছে। তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড