সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল

চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘উগ্রবাদ মোকাবিলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আইনজীবীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাইফ।


তিনি বলেন, দেশের প্রচলিত বিচারব্যবস্থা সাধারণ মানুষের জন্য কার্যকরভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না। আদালতে বিপুলসংখ্যক মামলা বছরের পর বছর ঝুলে থাকায় বিচারপ্রার্থীদের দীর্ঘ সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে মানুষ কাঙ্ক্ষিত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে হলে কেবল বিচারব্যবস্থা নয়, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান কার্যকর করার প্রয়োজন রয়েছে। অন্যায় ও অশান্তি দূর করে সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।


আলোচনা সভায় আরও বক্তব্য দেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির মো. তানভীর আহমেদ, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. বদর উদ্দিন, মো. রেজাউল হক, মো. শাকিল খান, মো. ইউনুস আলী, মো. আকবর আলী ও মো. ওহিদুজ্জামান মুকুলসহ অন্যরা। অনুষ্ঠানে আইনজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ, চলবে ৩১ জুলাই পর্যন্ত