সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ২৫০ পরিবার পেল নগদ অর্থ

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৬ ইং
জীবননগরে ২৫০ পরিবার পেল নগদ অর্থ

পবিত্র মাহে রমজান উপলক্ষে জীবননগর উপজেলায় ২৫০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। গতকাল সোমবার সকালে জীবননগর ডিগ্রি কলেজ মাঠে এই অর্থ বিতরণ করা হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির সামী মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাসার, জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ।


প্রধান অতিথির বক্তব্যে মো. মোজাফ্ফর রহমান বলেন, পবিত্র মাহে রমজান হলো আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দোস্ত এইড মহৎ কাজের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে সাব্বির সামী মুহিত বলেন, রমজান মুসলিমদের জন্য সংযম ও সহমর্মিতার মাস। সেই চেতনা থেকেই দেশব্যাপী পর্যায়ক্রমে সাত হাজার পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আসন্ন ঈদেও অসহায় পরিবারের মাঝে দোস্ত এইডের কার্যক্রম অব্যাহত থাকবে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার ও জরুরি সহায়তাসহ প্রায় ৩০টি প্রকল্প নিয়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার সুবুলপুরে তিন বছরেও শেষ হয়নি ভৈরব নদের সুইচগেট নির্মাণ কাজ, দুর্ভোগে এলাকাবাসী