সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর হাসাদহে দুই দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৭ ইং
জীবননগর হাসাদহে দুই দোকানে চুরি
নিজস্ব প্রতিবেদক: জীবননগর হাসাদহে একই রাতে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে এই দোকান দুটি’তে চুরির ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের সুমাইয়া ফল ভান্ডারে গভীর রাতে কে বা কারা দোকানের টিন কেটে ভিতরে প্রবেশ করে দোকানের ড্রয়ারে থাকা নগত ৬ হাজার টাকাসহ দোকানের প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায়। একই রাতে বাজারের আরেক দোকান সমাহার সুইটস এর দোকান ভেঙে দোকানের ড্রয়ারে থাকা নগত ৩ হাজার টাকাসহ দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। চুরির বিষয়ে ভুক্তভোগী সুমাইয়া ফল ভান্ডারের সত্বাধিকারী মনিরুজ্জামান শ্যামলের সাথে কথা বললে তিনি জানান, বৈরি আবহাওয়া থাকার কারনে আমি গতকাল সন্ধ্যায় দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলাম। সকালে এসে দেখি আমার দোকানের টিন কাটা ও আমার দোকানে রাখা মালামাল উল্টোপাল্টা করা এবং আমার ড্রয়ারে রাখা নগদ ৬ হাজার টাকা নেয়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি থানায় কোনো অভিযোগ করেননি বলে জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড