সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর হাসাদাহে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৬ ইং
জীবননগর হাসাদাহে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়ার প্রবাসী যুবসমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে হাসাদাহ মাঝপাড়ায় প্রবাসী যুব সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার নিজস্ব অফিসে এলাকার ১০০ জন দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসাদাহ মাঝপাড়ার কৃতী সন্তান ও জীবননগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জসীম উদ্দীন জালাল।


বিশেষ অতিথি ছিলেন হাসাদাহ বাজারের বিশিষ্ট সার কীটনাশক ব্যবসায়ী হাজী কুতুব উদ্দিন, হাফেজ সিরাজুল ইসলাম, হাসদাহ ইউপি সদস্য সাইফুল আলম টপি, বর্তমান ইউপি সদস্য হাবিবুর রহমান, অবসারপ্রাপ্ত ওসি এমদাদুল হক, জীবননগর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরমান  আলী মাস্টার, হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর মাস্টার, লুৎফার মাস্টার, হাসাদাহ ইউপি সাবেক সদস্য কবির আহমেদ মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান, ইউসুফ মন্ডল, সিরাজুল ইসলাম পান্নু, রেজাউল হক  জুলু প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী