সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এনসিপির মতবিনিময় ও ইফতার

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৬ ইং
জীবননগরে এনসিপির মতবিনিময় ও ইফতার

জীবননগরে এনসিপির ইউনিয়ন কমিটির মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রায়পুর ইউনিয়নে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি চুয়াডাঙ্গা জেলা সভাপতি খাজা আমিরুল বাশার বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন এনসিপি চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি সোহেল পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির জীবননগর উপজেলা প্রধান সমন্বয়কারী ইমরান হোসেন ও যুগ্ম সমন্বয়কারী হৃদয় সরকার।


এসময় জীবননগর উপজেলা, হাসাদাহ ইউনিয়ন ও রায়পুর ইউনিয়ন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক মুস্তাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাইদুর রহমান, হাসাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আখতারুজ্জামান এবং রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমির হামজা প্রমুখ। মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী