চুয়াডাঙ্গা সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসগুলো উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গার সহসভাপতি বজলুর রহমান জোয়ার্দার, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, নৃত্য ও সঙ্গীত বিষয়ক সম্পাদক মাসুদ রানা লিটন, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মোমিন টিপু, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর নাট্য সম্পাদক নূর আলম সিদ্দিক, সদস্য মিঠুন, জেলা সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মান্নান, উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান ও সাধারণ সম্পাদক আদিল হোসেন, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের পরিচালক মনোয়ারা খুশি এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
সভায় তিন দিনব্যাপী কর্মসূচি বাস্তবায়নের জন্য আব্দুল মোমিন টিপুকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জাহাঙ্গীর আলম মান্নান, আদিল হোসেন, মনোয়ারা খুশি, সেলিমুল হাবীব সেলিম ও মনিরুজ্জামান মানিক।
সমীকরণ প্রতিবেদক