রবিবার, ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও মুজিবনগরে পৃথক আয়োজন

বিভিন্ন রাজনৈতিক ও বন্ধু সংগঠনের ইফতার মাহফিল
  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও মুজিবনগরে পৃথক আয়োজন

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও মুজিবনগরে বিভিন্ন রাজনৈতিক ও বন্ধু সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৃথক আয়োজনে করে এসব সংগঠনের নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ১৯৮০-৮১ এসএসসি ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গার উদ্দ্যোগে শহরের ম্যাগপাই রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৯৮০ এসএসসি ব্যাচের শিক্ষার্থী ডা. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
এসময় তিনি বলেন, ‘এখানে সকলকে একত্রে দেখে বেশ ভালো লাগছে। অনেকগুলো পরিচিত মুখ এখানে। সকলেই কম বেশি বেশ বড় বড় জায়গাতে অবস্থান করছে। আমি চাইবো সকলেই আমাদের এই চুয়াডাঙ্গা জেলার জন্য কিছু করুক। সকলেই তার নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসুক জেলার উন্নতির জন্য।’


ডা. এম.এইচ রশীদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। তিনি বলেন, ‘এই ৭৮ থেকে ৮০ সব ব্যাচেই আমার কম বেশি বন্ধু-বান্ধব আছে। সকলে একসাথে মিললে বেশ আনন্দঘন পরিবেশই সৃষ্টি হয়। অনেকের সাথে ১৫ কিংবা ২০ বছর পরেও দেখা হয়, এই দেখা হওয়াটাও বেশ আনন্দের। আমার অফিসে যে কোনো সময় আড্ডার আমন্ত্রণ রইলো সকলের।’ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন। আরও উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, এসএসসি ৮১তম ব্যাচের শিক্ষার্থী আজাদ মালিক, হারুন অর রশিদ পলাশ, ৮০তম ব্যাচের রুস্তম আলী, তরুন, শিমুল, পলাশ, ইবু, মুকুলসহ আরও অনেকে। ৭৯তম ব্যাচের শিক্ষার্থী অ্যাড. ঘুরি হাসান জোয়ার্দারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি বেশ উৎসবমুখর পরিবেশের ভেতর দিয়েই শেষ হয়। এসময় ইফতার মাহফিলে সিদ্ধান্ত হয়, উক্ত সংগঠনের পক্ষ থেকে আগামী ২৮ রমজান দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে, পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। এছাড়াও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন দলের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি ইন্তেয়ার হোসেন ইরোনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন টোটো, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, জেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য খালিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরা, আপ্যায়ন সম্পাদক লতিফসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়াও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, দর্শনা থানা ছাত্রদল, জীবননগর উপজেলা ছাত্রদল, দর্শনা পৌর ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা মার্কাজ মসজিদের পেশ ইমাম বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।


আলমডাঙ্গা:
আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় আলমডাঙ্গা এ টিম মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম দীপু। বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন, আলমডাঙ্গা ব্যামায়াগারের সভাপতি ইকবাল হোসেন, সহকারি অধ্যাপক কবি আসিফ জাহান ও আহসান হাবিব। অনুষ্ঠানে ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি মরহুম গোলাম মোস্তফা মোহর, সাবেক উপদেষ্টা মরহুম আলতাফ হোসেন, মরহুম মোস্তাহার আলী ওস্তাদ, মরহুম তুহিনূর রহমান তুহিন, মরহুম আহাসান হাবিব শাহীন (জজ), মরহুম আতাউর রহমানসহ সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালিত হয়। বিশ্বমানবতার ঐক্য আর শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান।

হাটবোয়ালিয়া:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের সোহাগ মোড়ে যুবদলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। গতকাল শুক্রবার বিকেলে সোহাগ মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিতিদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এরপর মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, ধৈর্য্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন এবং দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।


এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলদুয়ার জাহান ঝণ্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম হোসেন, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি সবোদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুইট আলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি রাসেল হুদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এছাড়াও যুবদল নেতা-কর্মীদের মধ্যে মিলন, হাসমত উল্লাহ, মুকুলুজ্জামান মিলন, মামুন, জাহিদ, রকিবুল, শিশির, আকরাম, ছোটন, সাইফুল ইসলাম, আক্কাস আলী, বকুল হোসেন, ফাইনাল আলী, মুকুল আলীসহ এলাকার আরও অনেক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মাওলানা সেলিম রেজা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। স্থানীয় নেতা-কর্মীরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে লোকনাথপুর স্কুল প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, রমজান মাস মানুষকে সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকিসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতা-কর্মীরা। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মিরাজ আলী।


দর্শনা:
প্রয়াত বন্ধুদের রুহের মাগফিরাত কামনায় বন্ধুজন ৮৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আজিজুল হকের সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান কচির সঞ্চালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বক্তব্য দেন মোজাফর হোসেন ইনু। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়াল হোসেন, আবু সাঈদ, সালাউদ্দীন কাজল, আব্দুস সামাদ, দিপু, শাকিল আহমেদ, লাড্ডান, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, আবু বক্কর, আব্দুর রাজ্জাক, আলাউদ্দিন, রায় উদ্দীন, শ্রী শরজিৎ কুমার, সাজ্জাদুল আলম, আব্দুস সালাম, আবুল কাশেম, কামরুজ্জামান, আজহার উদ্দীন প্রমুখ। ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন কাস্টমস কলোনি মসজিদের পেশ ইমাম আব্দুর রাজ্জাক।

মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মুজিবনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির। এসময় আরও উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়েজিদ মোল্লা, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম মিঠুন, বাগোয়ান ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ শেখ, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান আলী, মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লাসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত নেতা-কর্মীরা একসঙ্গে ইফতার করেন। অনুষ্ঠানে ছাত্রদলের নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য ও শক্তি বৃদ্ধির পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

গাংনীতে বিশ্বাস পরিবারের উদ্যোগে ইফতার