সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও মাদক সিরাপ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২৬ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও মাদক সিরাপ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক দুইটি মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ ও মাদক সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের মেইন পিলার ৬১/১২-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাতলা গ্রামের মাঠে মো. রুস্তমের আমবাগানে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে হাবিলদার মো. মিকাইল নেতৃত্ব দেন।


এদিকে, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে একই ব্যাটালিয়নের জীবননগর উপজেলার রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭৩/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. সমিরের বাঁশঝাড়ের পাশ থেকে ৫১ বোতল ভারতীয় কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত মাদক সিরাপ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার শ্রী তাপস সরকার। বিজিবি জানায়, অভিযানের সময় চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী