সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিয়মিত কুরআন তিলাওয়াত ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে জ্ঞান ও আমলের দিক থেকে নিজেদের সমৃদ্ধ করতে হবে। আমাদের সংগঠনের ইতিহাস ত্যাগ ও কোরবানির ইতিহাস। তাই নিজেরা পাওয়ার চেয়ে অন্যকে দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি নির্বাচন-পরবর্তী সময়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা। এসময় উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী