সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় প্রতারক চক্রের খপ্পরে কিশোরের পাখিভ্যান ছিনতাই

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গায় প্রতারক চক্রের খপ্পরে কিশোরের পাখিভ্যান ছিনতাই

আলমডাঙ্গা উপজেলার ডাউকি পোয়ামারি গ্রামের এক কিশোরের উপার্জনের একমাত্র মাধ্যম পাখিভ্যান প্রতারণার মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঈদের আগে চরম বিপাকে পড়েছে অসহায় পরিবারটি। প্রতারণার শিকার কিশোরটির নাম রাকিব (১৪)। তিনি পোয়ামারি গ্রামের ক্যানেলপাড়ার তারিখ আলীর ছেলে। গত বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


পরিবার সূত্রে জানা গেছে , প্রায় দুই বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাকিবের বাবা তারিখ রহমান পঙ্গুত্ববরণ করেন। এরপর থেকে তিনি আর কোনো কাজ করতে পারেন না। সংসারের দায়িত্ব নিতে বাধ্য হয়ে বড় ছেলে রাকিব মানুষের কাছ থেকে ঋণ করে একটি পাখিভ্যান কিনে ভ্যান চালিয়ে কোনোমতে পরিবারের খরচ চালাত।


স্থানীয়দের ভাষ্য, গত বুধবার দুপুরে তিনজন ব্যক্তি আলমডাঙ্গা থেকে যাত্রী সেজে রাকিবের ভ্যানে ওঠে। পরে তারা তাকে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে সুযোগ বুঝে মুহূর্তের মধ্যেই রাকিবের পাখিভ্যানটি নিয়ে পালিয়ে যায় প্রতারকরা। হঠাৎ করে উপার্জনের একমাত্র মাধ্যম হারিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। সামনে ঈদ থাকায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।


রাকিবের মা বলেন, ‘সামনে ঈদ, আমার দুই ছেলে বারবার ঈদের কাপড় চায়। কিন্তু আমাদের তো ঠিকমতো খাবারই জোটে না। বর্তমানে যে ভ্যান দিয়ে সংসার চলত, সেটাও নেই।’ পরিবারটি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং ভ্যানটি উদ্ধার করার অনুরোধ জানিয়েছেন। স্থানীয়রা আশাবাদী , প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবে , যেন অন্তত ঈদের আগে তারা আবার স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারে। এলাকাবাসী জানান, এই ঘটনায় সমাজেরও সহানুভূতি আবশ্যক অসহায় রাকিবের পরিবারের জন্য ডাউকি ইউনিয়নসহ উপজেলাবাসী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী