সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৭ ইং
দামুড়হুদায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা
দামুড়হুদা প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দামুড়হুদায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় দামুড়হুদা উপজেলা প্রশসানের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম (ঝন্টু), উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম (মিল্টন), নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজু আহমেদ রিংকু, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারন সম্পাদক শামসুজ্জোহা পলাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জসিম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড