সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার পুড়াপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০২৬ ইং
দামুড়হুদার পুড়াপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামে সজিব বিশ্বাস (১৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্তায় তার লাশ উদ্ধার করা হয়। সজিব বিশ্বাস পুড়াপাড়া গ্রামের সুভাস বিশ্বাসের ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, সজিব বিশ্বাস বাড়িতে সবার অগোচরে বসতঘরের শয়নকক্ষে বাঁশের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেন। পরে তার মা লক্ষ্মী রানি বিশ্বাস বিষয়টি টের পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বাড়ির অন্য সদস্যদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, সজিব ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ওয়াহিদ মাহমুদ সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সজিব নামের এক যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী