সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০২৬ ইং
সরোজগঞ্জে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরোজগঞ্জ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সোহেল রানা।


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক কলেজ ছাত্রদল নেতা রুবেল, জেলা ছাত্রদল নেতা জিলাল, থানা ছাত্রদল নেতা শুভ, জেলা ছাত্রদল নেতা রাফিকুজ্জামান এবং যুবদল নেতা সাইফুল, রাজু ও নাজিম। এছাড়া ছাত্রদল নেতা সাইফুল, নয়ন, রিজন, সাজিদ, রসুলসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী