বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন গ্রেপ্তার

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক বিরোধী অভিযানে ছিলেন। এসময় আলমডাঙ্গা থানাধীন সাদাব্রিজ মোড় এলাকা থেকে ডাকাতি প্রস্তুতির মামলার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে মো. খোরশেদ (৩০) এবং কোর্টপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. শরিফুল ইসলাম (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, তারা রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠে মো. লোকমানের কাঠাল বাগানের সামনে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়ের করা মামলার আসামি।


এ ঘটনায় আলমডাঙ্গা থানায় দায়ের করা মামলা নম্বর ৩৪, তারিখ ২৮ আগস্ট ২০২৫, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গতকালই তাদের চুয়াডাঙ্গা জেলা আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



কমেন্ট বক্স